বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বৃষ্টি বেড়ে কমবে গরম, তৈরি হতে পারে নিম্নচাপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। আর এর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হতে পারে। এতে করে গরম খানিকটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লঘুচাপের প্রভাবে আজ শুক্রবার রাজধানীতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সাগরের লঘুচাপটি গতকাল রাতে সৃস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে। এতে করে আগামীকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। আর তাতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এটি ধীরে ধীরে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগসহ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। আজ রাতের দিকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

এদিকে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৪০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ৪০১ মিলিমিটার। চলমান মৌসুমে এটি একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com