বৃহস্পতিবার, ০৯:০৯ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প নিজ অর্থায়নে সড়ক নির্মাণ করে প্রশংসিত বিএনপি নেতা মিজান মৃধা কত বড় হলো অর্থনীতি, তাজউদ্দীন থেকে আমির খসরু: ৫৫ বছরে কে দিলেন কত বাজেট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিজ্ঞাপনের মডেল নিরব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে নতুন স্বপ্নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উপদেষ্টা কমিটি গঠনের পর নতুন দেশে জনসচেতনতা বৃদ্ধি করতে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। তারই একটি অংশ হিসেবে শুরু হয়েছে এই সরকারের প্রথম জনসচেতনতামূলক বিজ্ঞাপনের শুটিং। আর এই বিজ্ঞাপনের মডেল হলেন চিত্রনায়ক নিরব।

সংবাদমাধ্যম অনুযায়ী, সরকারি এই বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে মানিকগঞ্জে। ইউনিসেফের অর্থায়নে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞাপনটি নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। পরিচালনায় রয়েছেন মাহবুবা ফেরদৌস।

এসম্পর্কে নিরব বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটা নতুন দেশ পেয়েছি আমরা। যারা এই মুহূর্তে উপদেষ্টা কমিটিতে রয়েছেন তাদের হাত ধরেই এগিয়ে যাবে দেশ।

নতুন এই দেশের প্রথম সরকারি বিজ্ঞাপনের মডেল হতে পেরে অবশ্যই ভালো লাগছে। এই মুহূর্তে মানিকগঞ্জে চলছে টিভিসির শুটিং। এখানে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে তাপদাহ নিয়ে। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ দেওয়া হবে।’

শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com