বৃহস্পতিবার, ০৯:২২ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পাচারের অর্থ ফেরত আনতে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস কানাডার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।

সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন নিকোলস।

সাক্ষাতের শুরুতে, বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উপদেষ্টা ঢাকাস্থ হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কানাডার হাইকমিশনারকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে।’

এর জবাবে পাচারের অর্থ উদ্ধারে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার।

নিকোলস বলেন, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ, কিন্তু অসম্ভব নয়।

অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ জানান তিনি।

বাংলাদেশে বসবাসরত কানাডার নাগরিকসহ সকল বিদেশির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে হাইকমিশনারকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com