বৃহস্পতিবার, ১০:০৪ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এবার বাংলাদেশ সীমান্তে মৌমাছি ‘মোতায়েন’ ভারতের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

বাংলাদেশীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে মৌমাছি ‘মোতায়েন’ করেছে ভারত। পশ্চিমবঙ্গের নদিয়ায় ২২২ কিলোমিটারজুড়ে ওই কৃত্রিম চাক মোতায়েন করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই ছুটে আসবে এক ঝাঁক মৌমাছি। সেনা জওয়ানদের পাশাপাশি এবার ‘প্রশিক্ষিত’ মৌমাছিদের সীমান্ত পাহারায় কাজে লাগানোর কথা ভাবছে বিএসএফ।

সূত্রটি আরো জানিয়েছে, এই ব্যবস্থার মহড়া চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হবে সীমান্তে। এই প্রথম বাংলাদেশ সীমান্তে মৌমাছির বাক্স বসিয়ে ‘জৈব প্রতিরক্ষা’ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১০ থেকে ১২ জওয়ান সীমান্তে জড়ো হন। সেখানে তারা মৌমাছি চাষ সম্পর্কে শিখছিলেন। ওই সময় মাথায় ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে নেন তারা।

এ সময় দেখা যায়, মৌমাছি পালন করার বেশ কয়েকটি বাক্স কাঁটাতারে ঝুলিয়ে রাখা আছে।

সূত্র: নিউজ-১৮, হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com