রবিবার, ০৪:৪৬ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম বিলম্ব হলেও ১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল হাজার-কোটি টাকা আত্মসাৎ : স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদ ক্রোক

মার্কিন ড্রোন হামলায় আইএসের শীর্ষ নেতা নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৫৬ বার পঠিত

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ওই হামলা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি ও রয়টার্স।

নিহত ওই আইএস নেতার নাম মাহের আল–আগাল বলে জানিয়েছেন পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন। সিরিয়ার জিন্দাইরিস এলাকার কাছে মোটরসাইকেলে যাওয়ার সময় ড্রোন হামলায় তিনি নিহত হন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ড্রোন হামলায় মাহের আল–আগালের শীর্ষস্থানীয় উপদেষ্টাদের একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন ডেভ ইস্টবার্ন।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ড্রোন হামলায় মাহের আল–আগালের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।

এদিকে, সিরিয়ান সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, আলেপ্পোর অদূরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। তবে হামলায় কারা হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com