বুধবার, ০২:১৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

অক্টোবরে হতে পারে উচ্চপদস্থ প্রতিনিধি দলের ভারত সফর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

দ্বিপক্ষীয় সীমান্ত বৈঠকে অংশ নিতে আগামী অক্টোবরে ভারতে যেতে পারে বাংলাদেশের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। বিজিবি এবং বিএসএফ প্রধানদের মধ্যে ৫৫ তম বৈঠক হবে এটি।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের প্রেক্ষাপটে এবারে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।

প্রসঙ্গত, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফের মধ্যে বছরে দুইবার আলোচনা হয়ে থাকে। এতে নেতৃত্ব দেন বিজিবি এবং বিএসএফ প্রধান। এছাড়াও এ বৈঠকে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদক বিরোধী সংস্থা, কাস্টমসসহ বেশ কিছু সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়ে থাকেন।

এদিকে পিটিআই বলছে, বৈঠকের জন্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দুটি তারিখ প্রস্তাব করা হয়েছিল। একটি সেপ্টেম্বরের শেষ দিকে এবং আরেকটি অক্টোবরে। এর মধ্যে বাংলাদেশ অক্টোবরে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে সীমান্ত সংক্রান্ত সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছিল ঢাকায়। বৈঠকে বাংলাদেশ-ভারতের চার হাজার কিলোমিটার বিস্তৃত সীমান্তের ৯২টি ঝুঁকিপূর্ণ স্থানে এক সারির বেড়া তৈরিতে বাংলাদেশের সম্মতি আদায় করে নিয়েছিলেন বিএসএফের মহাপরিচালক নিতিন আগরাওয়াল।

তবে এবারের বৈঠকটি একটু অন্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে চলেছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তখন থেকে বোন রেহানাসহ ভারতেই অবস্থান করছেন তিনি। আর এই পরিস্থিতিতেই দেশটিতে অনুষ্ঠিত হবে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com