সোমবার, ০১:৫১ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৩৩ বার পঠিত

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ জেলার পোরশা উপজেলার গাঙ্গরিয়া গ্রামের রঈজ মিয়ার ছেলে সাদ্দাম মিয়া (২২) এবং একই গ্রামের সিরাউদ্দিন ছেলে খাইরুল আলম (৪৫)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নওগাঁ থেকে আমবোঝাই করে একটি পিকআপ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় এলে সকাল পৌনে ৭টায় বিপরীত দিক থেকে আসা ‘সোনার বাংলা’ পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সাদ্দাম মিয়া মারা যান। এছাড়া আম ব্যবসায়ী খাইরুল আলমসহ বাসের দুই যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে সকাল সাড়ে ৭টার দিকে ওই ব্যবসায়ী মারা যান। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুরের রাজৈর ফায়ার সার্ভিসের লিডার মোঃ সালাউদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। নিহতদের পরিবারে দুর্ঘটনার বার্তা দেয়া হয়েছে।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই মোঃ রুহুল আমিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com