সোমবার, ১১:২৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন গৌরনদীতে সাংবাদিককন্যা মাহজাবীন আদরের জিপিএ-৫ অর্জন তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত গৌরনদীতে মাকে মারধর, বৃদ্ধা ভিক্ষুককে হাতুড়িপেটার অভিযোগে যমজ দুই ভাই গ্রেপ্তার দাঁত ব্রাশে মাড়ি থেকে রক্ত? অবহেলা নয়, বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি তৌসিফের বিপরীতে বিদুষী বর্ণিতা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল চীনে শক্তিশালী টাইফুন ডলফিনের আঘাত, ঘরছাড়া ১০ লাখ মানুষ এসএম সুলতানের ১০৩তম জন্মদিন আজ

যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে যুবদলের নাম ভাঙিয়ে গুলশান-২ নাম্বারের ৬২ নাম্বার রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল। পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বিরসহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে উত্তম-মধ্যম দিয়ে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরিফ উদ্দিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com