বৃহস্পতিবার, ০৯:২৩ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ। আজ শনিবার রয়টার্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, যেহেতু তার নামে অনেকগুলো মামলা। তবে ভারত সরকারের জন্য এটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ‘তার (শেখ হাসিনা) ভারতের দিল্লিতে থাকা নিয়ে প্রশ্ন আসে…। তার নামে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিনি তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেন। এরপর তার সেখানে থেকে অন্য কোনো দেশে চলে যাওয়ার কথা ছিল। তবে অনেক দেশই তার আশ্রয় আবেদন নাকচ করায় তিনি এখনো ভারতেই আছেন।

এদিকে, পলাতক শেখ হাসিনার নামে ইতোমধ্যে শতাধিক মামলা হয়েছে। যার অধিকাংশই হত্যা মামলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com