বৃহস্পতিবার, ০৪:১১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নরসিংদীতে আরএফএলের কারখানায় আগুন

সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

নরসিংদীর পলাশের ডাঙায় আরএফএলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোম্পানিটির নিজস্ব দমকল বাহিনী কাজ করছে।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি।

পলাশ থানার ফায়ার সার্ভিস জানায়, পলাশ ফায়ার স্টেশনের ২টি এবং মাধবদী ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া, আগুন নেভাতে কোম্পানির নিজস্ব দমকল বাহিনীও কাজ করছে।

অফিসার সাদেকুল বারি কালবেলাকে জানান, এখন যে অবস্থায় আছে সে অবস্থায় আগুন আর বাইরে ছড়ানোর সম্ভাবনা নেই। আমরা কাজ করছি। আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে। কতক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

তিনি জানান, তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছে কিনা এ বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com