মঙ্গলবার, ০৯:৪২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

মেট্রোরেলের উদ্বোধন ডিসেম্বরে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৭৩ বার পঠিত

ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়াও আগামী বছরের শেষের দিকে আরেকটি বড় প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব তথ্য জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল (উত্তরা থেকে আগারগাঁও) উদ্বোধন করা হবে। এদিকে এক্সপ্রেসওয়ের কাজে গতি বেড়েছে। এতদিন কাজে ধীরগতি ছিল, এখন গতি বেড়েছে। সরকার এই প্রকল্পের অর্থায়নের সমস্যাটা ইতোমধ্যে দূর করেছে।

ঈদে মোটরসাইকেল চলাচলের বিষয়ে মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করা খুবই দরকার ছিল। কিছু কিছু ক্ষেত্রে সরকারের এ নির্দেশ মানা হয়। মোটরসাইকেলের কারণেই দুর্ঘটনা বেশি হয়। ছোট ছোট যানগুলো (তিন চাকার) নিয়ন্ত্রণ করা না হলেই সমস্যার সৃষ্টি হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com