বৃহস্পতিবার, ১০:৫৮ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ট্রেলারে ঝড় তুলেছে ‘অদ্ভুত’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

নওয়াজউদ্দিন সিদ্দিকীর নতুন থ্রিলার সিনেমা ‘অদ্ভুত’। দু’দিন আগে সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। তারপর থেকেই নেট দুনিয়ায় আলোচনার ঝড় শুরু হয়েছে।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা পোস্টারে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে কোট পরা, লম্বা চুল এবং হাতে একটি ম্যাগনিফাইং গ্লাস দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বছরের সবচেয়ে বড়ো রহস্য উন্মোচন দেখুন!’ পোস্টারটি শেয়ার করা মাত্রই ভক্তরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি নওয়াজউদ্দিন সিদ্দিকী সমাজের বর্ণবাদ ও অন্যায় আচরণের মুখোমুখি হওয়া নিয়ে বলেন, মানুষ তাঁর চেহারা নিয়ে কটু মন্তব্য করত। মানুষের কথায় তিনি ভেঙে পড়েছিলেন। তিনি চলচ্চিত্র শিল্পের কাছে কৃতজ্ঞ। কারণ তাঁকে সম্মানজনক ও বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে এই মাধ্যম।

অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস ইন ওয়াসেপুর’-এ মুখ্য চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির পর পাঁচ মাস আমি যেখানেই গিয়েছি, মানুষ আমাকে বলত, “স্যার, আমরা সিনেমাটি ২৫-৩০ বার দেখেছি।” আমি ভেবেছিলাম, হয়তো তারা আমাকে নিয়ে বিদ্রুপ করছে, মজা করছে। তিন-চার বছর এসব মনে করার পর আমি বিশ্বাস করতে শুরু করি। এই সিনেমাটি আমার জন্য একটি বড়ো বিষয় হয়ে উঠেছে এবং সত্যি দর্শকরা এটি অনেকবার দেখেছেন!’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com