মঙ্গলবার, ০৯:৪৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকার আহ্বান কাদেরের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৪১ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকার আহ্বান জানান তিনি। আজ রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো, অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।’

সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর নজর দিতে হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এবারের ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।’

তিনি বলেন, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির মাধ্যমে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। দেশবাসী এবং বিশ্বের যে প্রান্তে বাংলাদেশের নাগরিকগণ জীবন জীবিকার প্রয়োজনে অবস্থান করছেন- তাদের সবাইকে আবারও আজকের এই দিনে ঈদের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com