মঙ্গলবার, ০৪:০৭ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

রাজাপাকসে পদত্যাগ করলে কে হবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২৩৮ বার পঠিত

গণবিক্ষোভে শ্রীলঙ্কায় উথালপাতাল পরিস্থিতি। প্রাসাদ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী পদে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন রনিল বিক্রাসিংহ। আর্থিকভাবে ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রে বিক্ষোভের আগুন ক্রমশ চড়ছে। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি বুধবার পদত্যাগ করবেন। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট পদে রাজাপক্ষে পদত্যাগ করলে শ্রীলঙ্কায় আগামী দিনে কী পরিস্থিতি তৈরি হতে পারে?

১. মেয়াদ শেষের আগেই যদি প্রেসিডেন্ট পদে পদত্যাগ করেন গোতাবায়া, তা হলে পার্লামেন্টের এক সদস্যকে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করতে হবে। বর্তমান প্রেসিডেন্টের ইস্তফার এক মাসের মধ্যেই নতুন প্রেসিডেন্টকে নিয়োগ করতে হবে।

২. প্রেসিডেন্টের পদত্যাগের তিন দিনের মধ্যে পার্লামেন্টে অধিবেশন ডাকতে হবে। সেখানে প্রেসিডেন্টের পদত্যাগের কথা জানাতে হবে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেলকে। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোয়নপত্র জমা দেয়ার দিনক্ষণ জানাতে হবে।

৩. প্রেসিডেন্ট হিসেবে যদি একজন মনোনীত হন, তা হলে তার নাম ঘোষণা করতে হবে সেক্রেটারি জেনারেলকে। কিন্তু, যদি একের বেশি সদস্য এই পদের জন্য মনোনীত হন, তা হলে গোপন ব্যালটের আয়োজন করে একজনকে নির্বাচিত করা হবে।

৪. শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী, যতক্ষণ না নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন, ততক্ষণ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার কোনো এক সদস্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সেই সময় দায়িত্বভার গ্রহণ করবেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com