শনিবার, ১১:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সরকার সজাগ : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমদানির যে মূল্যস্ফীতি, সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব, আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে, যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে, সেটাও যেন কমে আসে, সে চেষ্টা থাকবে।’

একইসাথে, দেশের ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

‘উৎপাদন ভালো হলে সরবরাহ বাড়বে, দ্রব্যমূল্য কমে আসবে। ফলে এ সম্পর্কিত যত বিষয় রয়েছে, সেগুলোয় যেন সহায়ক পরিবেশ থাকে, সেই চেষ্টা করা হবে,’ বলেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রত্যেকে যেন একটা সুন্দর জীবনযাবন করতে পারেন, এজন্য আমি সেদিন চাল, ডাল ও ডিমসহ পাঁচ খাদ্য নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে আমরা সজাগ; এগুলো আমরা করব। এটা যেন সমান হারে সরকারি-বেসরকারি সবাই পায়, সেটা নিশ্চিত করবো।’

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com