শুক্রবার, ০৬:০৫ অপরাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন ও নববর্ষের পূর্ণমিলনী অনুষ্ঠিত আগৈলঝাড়ায় দোয়া–মোনাজাতের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে: প্রেস সচিব হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন, ‘সম্ভবত তাই’ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনে নির্বাচনী যাত্রা শুরু গৌরনদীতে সংবাদ সম্মেলন ব্যবসায়ীর ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু

পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বাসের ধাক্কা, টোল আদায় বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৭৩ বার পঠিত

পদ্মা সেতুতে শরীয়তপুর পরিবহন নামে একটি বাসের ধাক্কায় মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। যখন গাড়ির চাপ বাড়বে তখন আমরা এটি পুনরায় চালু করবো।

২ নম্বর বুথ বন্ধ থাকলেও টোলপ্লাজার অপর চারটি বুথ সচল রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে বলেও জানান ড. মাহমুদুর রহমান।

টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সকাল পৌনে ১১টার দিকে শরীয়তপুরগামী একটি বাস পদ্মা সেতুর টোলপ্লাজায় ডানপাশ থেকে ধাক্কা দেয়। এতে টোলপ্লাজার স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া টোলপ্লাজার দুই নম্বর বুথের মূল কাঠামো কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।

পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড়ের মধ্যে একটি বুথ বন্ধ থাকায় অন্য বুথগুলোতে চাপ বেড়েছে। তবে বুথটি সচলের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com