বৃহস্পতিবার, ১০:৪৪ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রেকর্ড গড়ে পাঠানকে টপকে গেল ‘স্ত্রী ২’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করল রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্র ‘স্ত্রী ২’। বাঘা বাঘা সব সিনেমার রেকর্ড ভেঙে শাহরুখের পাঠানকেও টপকে গেল সিনেমাটি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মুক্তির প্রথম দিনেই অমর কৌশিকের ‘স্ত্রী ২’ আয় করেছে ৬০ কোটি রুপি! এর মধ্যে অবশ্য আট কোটি ৩৫ লাখ রুপি এসেছে পেইড-প্রিমিয়ার থেকে।

তবে বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’কে টপকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘স্ত্রী ২’। গত বছর মুক্তি পাওয়া ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ৫৫ কোটি রুপি। ৬৫ কোটি ৫০ লাখ রুপি আয় করে শীর্ষস্থানটি দখলে রেখেছে শাহরুখ অভিনীত আরেক চলচ্চিত্র ‘জওয়ান’।

এদিকে মুক্তির পর থেকে দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা পাচ্ছে ‘স্ত্রী ২’। ধারণা করা হচ্ছে, বক্স অফিসে বড়সড় চমক দেখাতে চলেছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত হরর-কমেডি এই সিনেমাটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com