সোমবার, ০৩:৪৫ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

মঙ্গলে পাওয়া গিয়েছে তরল পানি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৩৮ বার পঠিত
নাসার বিজ্ঞানীরা মঙ্গলগ্রহের পাথরের নিচে তরল পানির অস্তিত্ব নিশ্চিত করেছেন। এই গবেষণা প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স (পিএনএএস) নামে একটি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে নাসার ইনসাইট ল্যান্ডার মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করে। এই ল্যান্ডারের সিসমোমিটার নামক যন্ত্রের সাহায্যে মঙ্গলের ভূমিকম্প রেকর্ড করা হয় এবং তার বিশ্লেষণে পাওয়া যায় যে মঙ্গলের পৃষ্ঠের নিচে, প্রায় ৬ থেকে ১২ মাইল গভীরে, তরল পানি রয়েছে।

 

এর আগেও মঙ্গলে পানির অস্তিত্ব পাওয়া গেছে, তবে তা বরফ বা বাষ্প আকারে ছিল। এবার প্রথমবারের মতো মঙ্গলের গভীরে তরল পানির সন্ধান পাওয়া গেল। এটি বিজ্ঞানীদের জন্য একটি বড় আবিষ্কার, কারণ তরল পানি প্রাণের অস্তিত্বের সম্ভাবনা বহন করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মাঙ্গা এই গবেষণার অন্যতম প্রধান গবেষক।

তিনি বলেন, এই অনুসন্ধান মঙ্গলে প্রাণের খোঁজে আমাদের প্রচেষ্টা এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 

তবে এখনই মঙ্গল গ্রহে মানুষের বসবাস করা সম্ভব নয়, কারণ মঙ্গলের পাথুরে মাটি পৃথিবীর মতো সহজে খনন করা যায় না। এ জন্য গ্রহটি এখনো মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠেনি।

এই আবিষ্কার আমাদেরকে ভবিষ্যতে মঙ্গলের দিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাতে বাধ্য করবে এবং প্রাণের সন্ধানে মঙ্গল অভিযানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com