বৃহস্পতিবার, ১০:৪২ অপরাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মুক্তির অপেক্ষায় ‘দ্য ক্রো’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
ব্রিটিশ নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের নতুন সিনেমা ‘দ্য ক্রো।’ বহুল প্রত্যাশিত সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে আগেই। আর ট্রেলারেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল এটি। বার্তা দিয়েছে ভয়ংকর এক গল্পের।

এবার মুক্তির অপেক্ষায় সিনেমাটি। 

সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা বিল স্কারসগার্ড। তার চরিত্রের নাম এরিক। যার একটি সাধারণ জীবন ছিল।

ছিল সুন্দরী একজন প্রেমিকা। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু তার একটি অন্ধকার অতীত ছিল। যেটি সম্পর্কে তার প্রেমিকা শ্যালি কিছুই জানতেন না।
হঠাৎ তাদের জীবনে নেমে আসে অন্ধকার। এক দিন হুট করে তাদের ফ্ল্যাটে মাফিয়াদের আগমন ঘটে। যারা এরিকের পূর্ব পরিচিত। এরপর দুজনকেই নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু জাদুর মাধ্যমে এরিক আবার জন্ম নেন।
এরপর ভয়ংকর শক্তি নিয়ে তিনি ফিরে আসেন মানুষের মধ্যে। একে একে প্রতিশোধ নিতে থাকেন তার প্রেমিকা হত্যার। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। 

সিনেমায় এরিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ শিল্পী ও অভিনেত্রী এফকে টুইগস। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ড্যানি হুস্টন, জর্ডান বলগার, সাবাস্তিয়ান অর্জকো ও ডেভিড বোলসের মতো তারকা।

সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর গল্প লিখেছেন জেমস ও’বারজ্যাচ, বেলিন উইলিয়াম ও জোসেফ স্নাইডার। ১৬ আগস্ট এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। আর মাত্র তিনদিন পরই অবসান হতে চলেছে দর্শকদের অপেক্ষার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com