বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কাদের ও আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান মার্কিন ৬ কংগ্রেস সদস্যের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

কোটা আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেস সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

গত বুধবার পাঠানো ওই চিঠিতে সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যরা বলেছেন, কোটা আন্দোলন ঘিরে শেখ হাসিনার সরকার যেভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বলপ্রয়োগ করেছে। যাতে বহু প্রাণহানি হয়েছে, যা ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের দমনপীড়নের অংশ।

কিন্তু মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনায় দলটির নেতাদের জবাবদিহিতার আওতায় আনা হয়নি।

এমন প্রেক্ষাপটে ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান মার্কিন আইনপ্রণেতারা।

চিঠিতে স্বাক্ষরকারী কংগ্রেস সদস্যরা হলেন লয়েড ডগেট, অ্যাডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com