মঙ্গলবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

রাজধানীতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২২৫ বার পঠিত

একদিন পরেই ঈদুল আজহা। যে কারণে রাজধানী ঢাকার পথে পথে এখন মানুষের উপচে পড়া ভিড়। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন এসব মানুষ। কিন্তু পথে নেমে গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। রাজধানীতে এখন গণপরিবহনের সংকট দেখা দিয়েছে।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীর আসাদগেট, মোহাম্মদপুর, সায়েন্সল্যাব, শাহবাগে যানবাহনের তীব্র সংকট। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও যাত্রীবাহী বাস পাওয়া যাচ্ছে না। যারা ঢাকায় ঈদ করবেন তারা ঘর থেকে বেরিয়ে পড়ছেন চরম বিপাকে। গণপরিবহন কম থাকায় মানুষের চাপে পিকআপেও যাত্রী বহন করতে দেখা যাচ্ছে।

ভোগান্তির এখানেই শেষ নয়। প্রতিটা বাসেই নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। গন্তব্য যেখানেই হোক, বাসে উঠলেই গুণতে হবে সর্বনিম্ন ১০০ টাকা। ১০ টাকার ভাড়া ১০০ টাকা কেন- জানতে চাইলে বাসের হেলপার বললেন, ‘গাড়ি নাই তো আর ঈদের আগে, তাই একটু বাড়ায়া নিতাছি’।

এদিকে, গণপরিবহনের ঘাটতির সুযোগে দৌরাত্ম্য বেড়েছে সিএনজি অটোরিকশা ও ভাড়ায়চালিত মোটরসাইকেলের। শ্যামলী থেকে এক যাত্রী যাবেন স্কয়ার হাসপাতালে। বাস সংকট দেখে দামদর করছেন এক মোটরসাইকেল চালকের সঙ্গে। ওই বাইকার ভাড়া চাইছেন ২০০ টাকা। বাইকে নিয়মিত ভাড়া যেখানে ১০০ টাকা থেকে ১২০ টাকা। উপায় না পেয়ে হেঁটেই গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকেই। এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন নারী-শিশু ও বয়স্করা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com