বৃহস্পতিবার, ১১:০০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শেখ হাসিনাকে আরও কিছুটা সময় দেবে ভারত: জয়শঙ্কর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবিষ্যত কর্মপরিকল্পনা নির্ধারণে আরও কিছুটা সময় দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি।

গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এই পরিস্থিতিতে নিয়ে মঙ্গলবার সকালে সর্বদলীয় জরুরি বৈঠকে বসে ভারত সরকার।

এর আগে বাংলাদেশের ঘটনাবলি নিয়ে গতকাল সোমবার রাতেই জয়শঙ্কর বৈঠক করেছিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে। মঙ্গলবার সকালে সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে আবার সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন বিরোধী নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।

বৈঠকের পর জয়শঙ্কর নিজেই বলেন, বাংলাদেশে ইতিকর্তব্য নিয়ে সবাই দৃঢ়ভাবে সরকারের সঙ্গে রয়েছেন। এ ছাড়া শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করার জন্য ভারত সরকার তাকে কিছুটা সময় দিতে রাজি। ইতিমধ্যে বিষয়টি তাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com