সোমবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

হবিগঞ্জে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষ, গুলিতে নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

হবিগঞ্জে ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক আহমেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ছাত্র-জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হন।

নিহত মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজার এলাকায়। তিনি হবিগঞ্জে বিদ্যুতের ঠিকাদার শ্রমিকের কাজ করছিল।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলকে কেন্দ্র করে হবিগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়। জুমার নামাজের পর থেকেই শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদ এলাকায় প্রথমে ব্যারিকেড দেয় ছাত্ররা। সেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটে। ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক শ’ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে।

সূত্রে জানা যায়, ছাত্র-জনতার সংঘর্ষের সময় জেলা আওয়ামী লীগের অফিস, জেলা শিক্ষা অফিস, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির বাসভবনসহ বেশ কিছু স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এছাড়া আগুন ধরিয়ে দেয়া হয় হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডস্থ বিএনপির একটি কার্যালয়।

এ বিষয়ে পুলিশ, আওয়ামী লীগ কিংবা ছাত্রদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিহত মোস্তাক আহমেদের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com