সোমবার, ০৭:৫২ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ আগৈলঝাড়ার ইউএনও এর সাথে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দীপের পর দিশা নতুন সমীকরণ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার নতুন তারিখ প্রকাশ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ : গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে আজও বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার আশায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক পোস্ট, আটক ১ মেসির গোল ও অ্যাসিস্টের জাদুতে মায়ামির ঘুরে দাঁড়ানো জয় শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’

ঈদে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ জনের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২৫৫ বার পঠিত

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না আতিয়া (৩৫) ও আজিজুল মোল্লা (৩২) নামে দুই পোশাক শ্রমিকের।

বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী শহরের বড়পুল নামক স্থানে মাহিন্দ্রা উল্টে তারা নিহত হন।

এ ঘটনায় আহত হয়েছেন আরেক যাত্রী। তবে দুর্ঘটনায় নিহত আতিয়ারের শিশু ইউসুফ ও স্ত্রী রাহেলা অক্ষত রয়েছে।

নিহত আতিয়া ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার ধয়েয়ার গ্রামের মতিয়ারের ছেলে ও আজিজুল একই এলাকার নজরুল মোল্লার ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় একটি মাহিন্দ্রা। পথে রাজবাড়ী বড়পুল নামক স্থানে আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে গেলে দুই যাত্রী নিহত ও আরেক যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com