শনিবার, ১০:০২ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন ​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

শুভ জন্মদিন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান

এম আব্দুল্লাহঃ
  • আপডেট টাইম : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৮৭ বার পঠিত

শুভ জন্মদিন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান(জন্ম: ৬ জুলাই ১৯৫৩) । ক্ষুরধার লেখক সাহসী সম্পাদক মাহমুদুর রহমানের আজ জন্মদিন। তার জন্মদিনে আমার কিছু কথা-

বেশ ক‘দিন ধরে ফেসবুকে তুলনামূলকভাবে কম সক্রিয়। অসুস্থতা, জীবনযুদ্ধ, কিছু গবেষণাধর্মী কাজসহ নানাবিধ ব্যস্ততায় আগের মত ফেসবুকে সময় দেওয়া হচ্ছে না। সন্ধ্যার পর ফেসবুকে ঢুমেরে প্রিয় মানুষের জন্মদিনের বেশ কিছু পোস্ট চোখে পড়ায় খানিকটা বিব্রতই হলাম। প্রতি বছর দিনটিতে সকালেই ফোনে হায়-হ্যালো, কুশল বিনিময় হয়। শুভ জন্মদিন বললে তিনি অবশ্য একটু বিরক্তই হন মনে হয়। এসবে তাঁর আগ্রহ নেই। তাঁর ধ্যান-জ্ঞানে দেশপ্রেম, গণতন্ত্র, জনগণের দু:খ-দুর্দশা, মানবাধিকার, সংবাদমাধ্যমের করুণদশা, আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তির ক্রীড়নকদের দু:শাসন, অবিচার ও অনাচারের বিরুদ্ধে লড়াই। জন্মদিনের শুভেচ্ছা নেওয়ার তাঁর ফুরসত কোথায়?

মানুষটির সাহসের পরিমাপ করার মত নিক্তি আবিষ্কার হয়েছে বলে মনে হয়না। সমালোচকদের মতে তিনি সৎ, সাহসী আবার `হঠকারী‘। হতে পারে। মানুষ হিসেবে তিনিও ভুলের উর্ধে-এমন দাবি করবো না। তবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বুক চিতিয়ে দাঁড়ানো যদি হঠকারিতা হয়, তাহলে শহীদ জিয়ার `উই রিভোল্ট‘ও চূড়ান্ত হঠকারিতা ছিল। স্বাধীনতার ঘোষণাই বা কেন হঠকারিতা নয়? নজরুলের ধুমকেতুর আগুনঝরা গদ্য আর `বিদ্রোহী‘ পদ্য হঠকারি তকমার বাইরে থাকে কী করে? পথিকৃত সাংবাদিক আবদুস সালামরা দু:শাসনের বিরুদ্ধে `সুপ্রীম টেস্ট‘ লিখে অবশ্যই হঠকারিতার পরিচয় দিয়েছেন!! যুগে যুগে এমন `হঠকারিরা‘ অপরিমেয় সাহস আর ত্যাগের বিনিময়ে কোটি মানুষকে স্বাধীকার দিয়েছেন।

আজ প্রিয় মাহমুদ ভাইয়ের জন্মদিন। নির্বাসিত জীবনে এখন বর্ণনাতীত কষ্টগাঁথা তাঁর নিত্যসঙ্গী। তবুও দমার পাত্র নন। চালিয়ে যাচ্ছেন কলম যুদ্ধ। আজকের দিনে এই দুরন্ত সাহসী মানুষটির দীর্ঘ নিরাপদ জীবন কামনা করছি।

M Abdullah
President: Bangladesh Federal Union of Journalists-BFUJ
Permanente Member at Economic Reporter’s Forum-ERF
Editor at The Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com