বৃহস্পতিবার, ০৮:৩৮ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

আমেরিকান দূতাবাস ও সকল ভারতীয় ভিসা সেন্টার আজ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। বুধবার (১৭ জুলাই) রাতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এছাড়াও বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও। বুধবার (১৭ জুলাই) মার্কিন দূতাবাস ও বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেয়া হয়।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটাবিরোধী চলমান ছাত্র বিক্ষোভ গত কয়েক দিন ধরে ছড়িয়ে পড়েছে। ঢাকা শহর, এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরজুড়ে সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের জন্য বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মার্কিন নাগরিকদের সতর্ক থাকা উচিত এবং তাদের ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করা উচিত। বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারপাশের এলাকায়। কোনো বড় সমাবেশের আশেপাশে আপনাদের বিক্ষোভ এড়িয়ে চলা উচিত এবং সতর্কতা অবলম্বন করা উচিত।

বিজ্ঞপ্তিতে জরুরি অবস্থার জন্য মার্কিন নাগরিকদের DhakaACS@state.gov-তে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিশিয়াল ওয়েবসাইটে একটি নোটিসে বলা হয়েছে, উদ্ভূত অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশে সকল ধরনের ভিসা পরিষেবা বন্ধ থাকবে।

নোটিসে আরো বলা হয়, পরবর্তীতে কবে ভিসা পরিষেবা চালু করা হবে সেটি এসএমএসের মাধ্যমে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com