শনিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে আসামিকে ধরতে নদীতে ঝাঁপ, পুলিশ কর্মকর্তার মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল এলাকায় আসামি ধরতে গিয়ে নদীর পানিতে ডুবে রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক রেজাউল করিমের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ।

নিহত রেজাউল করিম নওগা জেলার পত্নীতলা উপজেলার আমন্ত্রণ গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।

ওসি হারুনর রশীদ জানান, গত ৩ জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার একটি বাড়িতে স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায় আসামি নাজমুল ইসলাম ও তার সহযোগীরা। পরে এ ঘটনায় মামলা হলে আজ সোমবার সকালে হাটিকুমরুল এলাকা থেকে মূল আসামি নাজমুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে আসামি নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে মালামাল উদ্ধার করতে যাওয়ার সময় হাটিকুমরুলে পুলিশের গাড়ি থেকে খালে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিমও পালিয়ে যাওয়া আসামি নাজমুলকে ধরতে খালে ঝাঁপ দেন। আসামি নাজমুল সাঁতরে পালিয়ে যায়। তবে উপ পরিদর্শক রেজাউল একপর্যায়ে খালে ডুবে যান।

খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস সদস্য ঘটনাস্থলে পৌঁছে রেজাউল করিমকে উদ্ধার করে। এরপর শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com