সোমবার, ০৯:২২ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৪১ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন। আজ রবিবার বিকেলে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্তের নাজিরেরগাঁও (১২৫২ নং পিলার) এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩২) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (৩০)।

উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দু’জন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে নিহতের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় ২ জন নিহত হওয়ার খবর পুলিশ পেয়েছে। কিন্তু বিজিবির পক্ষ থেকে নিহতের খবর নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com