শনিবার, ১২:৩১ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

বহিষ্কৃত রুশ কূটনীতিকরা বুলগেরিয়া ছাড়তে শুরু করেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই বুলগেরিয়া ছাড়তে শুরু করেছেন রুশ কূটনীতিকরা। দুটি রাশিয়ান বিমানে করে রুশ কূটনৈতিক এবং তাদের পরিবারের সদস্যরা রোববার রাজধানী সোফিয়া ছেড়ে গেছেন।

রাশিয়ার একজন উচ্চ পদস্থ কূটনীতিক ফিলিপ ভোসক্রেসেনস্কি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ৭০ জন রুশ কূটনৈতিককে দেশটিতে ‘অবাঞ্চিত’ ঘোষণা করা হয়। এবং সোমবারের আগে তাদের বুলগেরিয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়।

রাশিয়ার মিত্র হিসেবে পরিচিত ছিল বুলগেরিয়া। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে কঠোর অবস্থান নিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিরিল পেতকভ।

২২ জুন অনাস্থা ভোটে হেরে যাওয়ায় পেতকভ দাবি করেছেন, মস্কো তার সরকার পতনের জন্য ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশল ব্যবহার করেছিল।

এরপরই রুশ কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন তিনি।

পেতকভ বলেন, ‘বুলগেরিয়ার স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, তারা যে দেশ থেকে এসেছেন সে দেশে ফিরে যেতে বলা হবে।’

এই সিদ্ধান্তের পর শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূত এলিওনোরা মিত্রোফানোভা বুলগেরিয়াকে তার সিদ্ধান্ত বদলানোর জন্য একটি আল্টিমেটাম দিয়েছিলেন। এবং মস্কো বুলগেরিয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করবে বলে হুমকিও দিয়েছেন।

সূত্র : ডেইলি সাবাহ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com