রবিবার, ০৮:৪৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বগুড়া থেকে নিখোঁজ একই পরিবারের ৭ জন রাঙ্গামাটিতে উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩১৮ বার পঠিত

বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের পাঁচ শিশুসহ নিখোঁজ সাতজনকে রাঙ্গামাটি থেকে উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা ডিবি পুলিশ গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া পরিবারের সদস্যরা হলেন লালমনিরহাটের খোচাবাড়ি এলাকার ফাতেমা বেগম ( ৪৮), তার ছেলে বিক্রম আলী (১৩), ছোট মেয়ে রুনা খাতুন (১৫), বড় মেয়ে রুমি বেগম (৩২), তার নাতি বৃষ্টি খাতুন (১৪), যমজ নাতি হাসান (৬) ও হোসেন (৬) ।

এ ব্যাপারে বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম বলেছেন, গত ৮ জুলাই দিনভর রাঙ্গামাটি ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এবং ঋণের টাকা পরিশোধ করতে না পেরে চাপের মুখে ফাতেমা বেগম তার পরিবারের সাত সদস্যকে নিয়ে রাঙ্গামাটিতে আত্মগোপন করেছিলেন। তাদের রাঙ্গামাটি থেকে রাতেই বগুড়ায় আনা হচ্ছে।

এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে আজ মঙ্গলবার ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে।

গত ৪ জুলাই এ ব্যাপারে নিখোঁজ ফাতেমার স্বামী আব্দুর রহমান বগুড়া সদর থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, তিনি শহরের নারলি এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তার স্ত্রী ফাতেমা নারুলি পুলিশ ফাঁড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন। গত ৩ জুলাই সকাল ৯টার দিকে ফাতেমা ও তার পরিবারের সাত সদস্য বাড়ি থেকে নিখোঁজ হয়। গ্রামের বাড়ি লালমনিরহাটের খোচাবাড়ি এলাকায় যাওয়ার কথা বলে তারা নিখোঁজ হয়। আমি ওই সময় বাসার বাইরে ছিলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com