শনিবার, ০৩:১৮ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

মক্কায় প্রথমবারের মতো হাজিদের পরিবহন সেবায় ৩ নারী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৩৯ বার পঠিত

সৌদি আরবের মক্কায় প্রথমবারের মতো হজ পালনকারীদের যাতায়াত সেবায় নিয়োজিত জেনারেল কার’স সিন্ডিকেটে নিয়োগ পেয়েছেন নারীরা। ৯০ বছর আগে চালু হওয়া প্রতিষ্ঠানটিতে এই প্রথম নারীদের নিয়োগ দেওয়া হলো। গতকাল সোমবার স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে হজ পালনকারীদের গোটা পরিবহন ব্যবস্থা পরিচালনা করে থাকে জেনারেল কার’স সিন্ডিকেট। নিয়োগ পাওয়া নারীরা হলেন- গ্রাহক সেবা বিশেষজ্ঞ বিনান বাসনান ও মারভাত হাবাব এবং সাংবাদিক-কন্টেন্ট ক্রিয়েটর খাদিজা ফিদা।

খাদিজা ফিদা বলেন, হজের বিভিন্ন কার্যক্রমে কয়েক দশক ধরেই নারীরা সহযোগী হিসেবে কাজ করছে। আমি আমার বাবা, ভাই এবং আমার স্বামীকে এই খাতে কাজ করতে দেখেছি। আজ আমিও এর অংশ হলাম। আমাদের নেতৃত্বের কারণে বিশেষ করে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ সম্ভব হয়েছে। এগুলো সৌদি ভিশন ২০৩০ অর্জনে সহযোগী ভূমিকা রাখবে।

গ্রাহক সেবা বিশেষজ্ঞ মারভাত হাবাব বলেন, চাহিদার ওপর ভিত্তি করে হাজিদের তাৎক্ষণিক অভিযোগ মোকাবিলা করা এবং তা সমাধানে দ্রুত সংশ্লিষ্ট বিভাগে নিয়ে যাওয়াই আমার কাজ। এটি একটি সম্মানজনক কাজ। মক্কার একজন নারী হিসেবে আমি এখানে সক্রিয় ভূমিকা পালন করতে পারছি।

আরেক গ্রাহক সেবা বিশেষজ্ঞ বিনান বাসনান বলেন, জেনারেল কার’স সিন্ডিকেটের মতো একটি প্রতিষ্ঠানে কাজ করতে পেরে ভালো লাগছে। আমরা হজযাত্রীদের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করি। সৌদি সরকারকে ধন্যবাদ জানাই, তারা আমাদের এমন একটি সুযোগ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com