শনিবার, ১২:১৩ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

এক লাফে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ গুণ বাড়লো!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫৮ বার পঠিত

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে। আর মৃতের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৩৬ হাজার ৪১৫ জন। আর মারা গেছেন ৯৯৮ জন।

মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫২ লাখ ৫৫ হাজার ৫৩২ জনে। মৃতের সংখ্যা ৬৩ লাখ ৬২ হাজার ৪৭২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৩ কোটি ২৫৮ জন।

এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৭ হাজার ৭০৯ জন। আর মারা গিয়েছিলেন ৬০৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৩২১ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩৭২ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৭৮৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ২৪২ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩০২ জন। ছয় লাখ ৭২ হাজার ১০১ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com