মঙ্গলবার, ০৭:৪৮ পূর্বাহ্ন, ২৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২১৫ বার পঠিত

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান সি-১৩০ জে মঙ্গলবার ওষুধ, কম্বল, শুকনো খাবার এবং তাঁবুসহ জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে যাত্রা করেছে এবং সেগুলো আফগান সরকারের কাছে হস্তান্তর করবে।

গত ২২ জুন আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক আফগান নিহত, প্রায় দুই হাজারের বেশি গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সঙ্কট, বাসস্থান সঙ্কট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দেয়।

এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য পরিমাণে শুষ্ক খাদ্য (বিস্কুট, নুডল্‌স, গুঁড়ো দুধ), কম্বল, তাঁবু ও ওষুধ সামগ্রী মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সহায়তা দক্ষিণ এশিয়া এবং এর জনগণের সম্মিলিত সমৃদ্ধির প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারের বহিঃপ্রকাশ।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com