শনিবার, ০৭:০২ পূর্বাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

কালিমা বা তাওহিদের প্রভাব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩২৯ বার পঠিত

কালিমা বা তাওহিদ ইসলামী সমাজ ব্যবস্থার বিশেষ চাহিদাগুলোর বাস্তব একটি চিত্র পেশ করে। যে সমাজে কালিমার মূল রূপ পরিস্ফূট হয় না সে সমাজ কখনোই ইসলামী সমাজ হতে পারে না। কালিমা হচ্ছে একটি পরিপূর্ণ জীবনাদর্শের ভিত্তি। এ ভিত্তির উপরেই উম্মতের বিরাট প্রাসাদটি গড়ে উঠেছে। এ ভিত্তিটি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত না হলে তার উপর কিছুতেই জীবনযাত্রার প্রণালী রচিত হতে পারে না। এ ভিত্তির বদলে অন্য কোনো ভিত্তি অবলম্বন অথবা ভিত্তির সাথে অন্য কোনো আদর্শের আংশিক সংমিশ্রণ ঘটিয়ে জীবন বিধান রচনার প্রচেষ্টায় যে সমাজ গড়ে উঠবে তাকে কিছুতেই ইসলামী সমাজ আখ্যা দেয়া যাবে না।

আল্লাহ তায়ালা বলেন-‘আইন-বিধান জারি করার অধিকার একমাত্র আল্লাহ তায়ালার। আর তিনি আদেশ দিচ্ছেন যে, তোমরা আল্লাহ তায়ালাকে ছাড়া অন্য কারো গোলামি করবে না। এটিই হচ্ছে সঠিক জীবন বিধান।’ (সূরা ইউসুফ, আয়াত-৪০)

ইসলাম বা ঈমানের অন্যান্য ভিত্তি : ঈমানের ভিত্তি বা বুনিয়াদ হলো পাঁচটি। হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত-তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি : ১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সা: আল্লাহর রাসূল- এ কথার সাক্ষ্য প্রদান করা। ২. নামাজ কায়েম করা। ৩. জাকাত আদায় করা। ৪. হজ সম্পাদন করা, ৫. রমজানের রোজা রাখা।
ঈমানের রুকন : ঈমান বা তাওহিদের রুকন দু’টি : এক. তাগুতকে অস্বীকার করা ও দুই. এক আল্লাহর প্রতি ঈমান আনা।
আল্লাহ তায়ালা বলেন- ‘যে তাগুতকে (আল্লাহবিরোধী সব কিছুকে) অস্বীকার ও অমান্য করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক সুদৃঢ় ও মজবুত অবলম্বনকে আঁকড়ে ধরে, যা ভাঙার নয়।’ (সূরা বাকারা, আয়াত-২৫১)

তাওহিদ ইসলামী সমাজব্যবস্থার মূল ভিত্তি। ইসলামী সমাজব্যবস্থাকে মনেপ্রাণে গ্রহণ করার জন্য এবং তদানুযায়ী জীবন পরিচালনা করার জন্য তাওহিদ বা আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করা অপরিহার্য। কেউ আল্লাহকে এক উপাস্য ও প্রতিপালক হিসেবে বিশ্বাস না করলে সে প্রকৃত মুমিন হতে পারে না। তাওহিদ ইসলামের প্রবেশদ্বার। গোটা ইসলামী সমাজব্যবস্থাই তাওহিদের ধারণা ও বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানব জীবনকে সত্য, সুন্দর ও সুশৃঙ্খল করতে তাওহিদের শিক্ষা অনস্বীকার্য।

লেখক :

  • মুফতি ইবরাহীম আল খলীল

শিক্ষক, মাদরাসা আশরাফুল মাদারিস, তেজগাঁও, ঢাকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com