শনিবার, ১২:৪১ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে করোনা পরীক্ষা!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২৭ বার পঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে করোনা পরীক্ষা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে আসা এক গণমাধ্যমকর্মীর নজরে এলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

সূত্র জানায়, স্থানীয় গণমাধ্যমকর্মী জি এম মিলন দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে যান। এ সময় তিনি দেখতে পান ২০২১ সালের ৩০ জুন উৎপাদন করা কিটের মেয়াদ পাঁচদিন আগেই চলে গেছে। কিটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২৯ জুন, যার লট নম্বর ছিল ৪১এডিজি৫৭৩এ। ডিভাইসটি জার্মানির তৈরি।

এই পাঁচদিন মেয়াদোত্তীর্ণ কীট দিয়ে করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে ১৪ জনের করোনা পরীক্ষা করা হয়।

গণমাধ্যমকর্মী জি এম মিলন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের চরম দায়িত্বহীনতার কারণেই এমনটা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে করোনা পরীক্ষার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com