বৃহস্পতিবার, ১২:৪৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সোনাক্ষী সিনহা কি ইসলাম ধর্ম গ্রহণ করছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। আগামীকাল রবিবার তারা বিয়ে করবেন। তবে তারা দুজন দুই ধর্মের হওয়ায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। জাহির ইকবাল মুসলিম হওয়ায় সোনাক্ষীর পরিবারও নাকি এ বিয়েতে তেমন খুশি নয়। সোনাক্ষীকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠেছে তা হলো, বিয়ের পর তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন?

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি না, সে প্রশ্নের উত্তর দিয়েছেন তার হবু শ্বশুর ইকবাল রতংশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার হবু পুত্রবধূ সোনাক্ষী বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। সোনাক্ষী-জাহিরের বিয়েতে মুসলিম কিংবা সনাতন, কোনো রীতিই মানা হবে না। রেজিস্ট্রি করে বিয়ে করবেন তারা।

ইকবাল রতংশী বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনো কাজ নেই।’

মুসলিম ছেলেকে বিয়ে করায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা মন খারাপ করেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে এ বিষয়ে তিনি নমনীয় হয়েছেন। শত্রুঘ্নের বন্ধু শশী রঞ্জন সংবাদমাধ্যমকে বলেন, ‘ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সবাই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে যুক্তরাষ্ট্র থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com