রবিবার, ১১:৩৯ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

পদ্মা সেতুতে জয়-পুতুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৭ বার পঠিত
পদ্মা সেতুতে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফিতে হাসছেন মা শেখ হাসিনা। ছবি: সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক থেকে নেওয়া

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সঙ্গে ছিলেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

আজ সোমবার সকাল ৮টার দিকে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন তারা। এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহর সেতুতে উঠে। এরপর সেতুর মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় কাটান শেখ হাসিনা। এসময় সেখানে তারা ছবিও তোলেন।

পদ্মা সেতুতে তোলা তেমনই একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ জয়। এতে দেখা যাচ্ছে, ছেলে ও মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফি তুলছেন মা শেখ হাসিনা।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পর নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে জাজিরা প্রান্ত থেকে আকাশপথে হেলিকপ্টারে করে ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com