শনিবার, ১২:০৪ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে নিহত ১৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৩৬ বার পঠিত

ভারতের হিমাচল প্রদেশে স্কুল বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির খবরে বলা হয়, আজ সোমবার সকালে হিমাচলের কুল্লু জেলায় এ দুর্ঘটনা ঘটে।

কুল্লুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিওলি-সামশের রাস্তা ধরে কুল্লু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com