বৃহস্পতিবার, ০১:১০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৮ বার পঠিত

অভিনয়গুণে এরইমধ্যে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন সোনাক্ষী সিনহা। ক’দিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘হীরামান্ডি’। নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ সিরিজে অভিনেত্রী বেশ প্রশংসা কুড়াচ্ছেন। এবার শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘দাবাং’ কন্যা সোনাক্ষী। কিন্তু পাত্র কে? কবেই বা বিয়ে?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাও খবরে জানা যায়, সোনাক্ষী সিনহা তার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হয়েছে। তবে এই বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, প্রায় ২ বছর ধরে সম্পর্কে রয়েছের সোনাক্ষী ও জাহির ইকবাল। এই সম্পর্কে সম্মতি রয়েছে তাঁদের পরিবারের। দুই পরিবারই আশীর্বাদ জানাতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।

অনেক দিন ধরেই বলিউডে সোনাক্ষী-জাহিরের সম্পর্কের গুঞ্জন। নানা অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাঁদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গেছেন, কখনো-বা ডিনার ডেটে। সবশেষ সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। তবে প্রেম নিয়ে কখনো গণমাধ্যমে মুখ খুলেননি শত্রুঘ্ন কন্যা।

এদিকে, জাহির ইকবাল বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকি বলছে সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫। হবু বর নিজেও একজন অভিনেতা। বলিউডের ‘নোটবুক’, ‘ডাবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো ছবিতে দেখা গেছে তাঁকে।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে ‘হীরামান্ডি’র প্রচারে এসেছিলেন সোনাক্ষী সিনহা। সেসময় তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন কপিল। জবাবে শত্রুঘ্ন কন্যা বলেছিলেন, ‘কাটা ঘায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ের জন্য প্রস্তুত।’ যদিও বুদ্ধিমত্তার সঙ্গে জাহির ইকবালের প্রসঙ্গে এড়িয়ে গিয়েছিলেন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com