বুধবার, ১২:০৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

কোপেনহেগেনে শপিং মলে গুলি, বেশ কয়েকজন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬১ বার পঠিত

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং মলে গুলিবর্ষণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। অন্তত তিনজন নিহত হয়েছে বলে ড্যানিশ পুলিশ জানিয়েছে। আহত তিনজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা গেছে। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করার কথা ভাবছে। হামলাকারী ২২ বছর বয়সী ড্যানিশ তরুণকে আটক করা হয়েছে।

কোপেনহেগেন পুলিশ অপারেশন্স ইউনিটের প্রধান সরেন টমসেন সংবাদ সম্মেলনে বলেন, ফিল্ডস শপিং মলের কাছ থেকে হামলাকারীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, তিনজন নিহত হয়েছে। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছে। হামলাকারীর সাথীদের খুঁজে বের করার জন্য পুলিশ ব্যাপকভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে আরো লোক এতে জড়িত কিনা তা পুলিশ নিশ্চিত নয়।

তিনি বলেন, স্থানীয় সময় রোববার ৫.৩৬-এ (১৬:৩৬) তারা গুলির প্রথম সতর্কবার্তা পেয়েছিলেন।

শপিং সেন্টারটি কোপেনহেগেনের উপকণ্ঠে অবস্থিত। এর অল্প দূরে থাকা সাবওয়েটি আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সংযুক্তি। এছাড়া এর পাশ দিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক রয়েছে।

সূত্র : আলজাজিরা ও বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com