শুক্রবার, ১১:১৭ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ কামনা করেছেন।

সোমবার সকালে নয়া দিল্লিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রোববার ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন দুই নেতা।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে পর্যটন খাতে শ্রীলঙ্কা অনেক এগিয়ে থাকায় খাতটিতে বাংলাদেশে কিভাবে দেশটির বিনিয়োগ আসতে পারে তা নিয়ে আলোচনা হয়।’

তিনি বলেন, দুই নেতা কৃষি ও সামুদ্রিক খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

হাছান মাহমুদ বলেন, ‘বৈঠকটি ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তার দেশের সঙ্কটময় সময়ে আর্থিকভাবে সহায়তা করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেখ হাসিনা বিক্রমাসিংহেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ সফরের তার ইচ্ছা আছে। কিন্তু তার দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com