মঙ্গলবার, ০১:৩৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াত নিশ্চিতে ১৬ নির্দেশনা নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস প্রায় ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, অসুস্থ একাধিক রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট

তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

সকাল সকাল ঢাকার আকাশে নেমে আসে সন্ধ্যার আঁধার। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এমনই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।এ ছাড়া ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে।

দেলোয়ার হোসেন নামে একজন বলেন, বৃষ্টির কারণে কাজে যেতে বেগ পেতে হচ্ছে। তবে কয়েক দিনের গরমে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছিল। আজকের বৃষ্টিতে অনেক স্বস্তি লাগছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ সব বিভাগে সারদিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ৩ বিভাগে ভারি বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com