বৃহস্পতিবার, ০৯:০৩ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীর বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজলকে পদায়ন করা হলো বরিশাল উত্তর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাজে আসছে না ২৪৩ কোটির দুই ভবন ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস ফ্যাসিস্ট পুনর্বাসনে ষড়যন্ত্র করছে অনেক মুখোশধারী: আইনমন্ত্রী বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার স্থগিত সব মানুষকে সঙ্গে নিয়ে চলবে বিএনপি: সমাজকল্যাণ মন্ত্রী বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত 

ফ্রেশ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিস সোমবার সকাল ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায়। প্রথমে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তিনি আরো জানান, মেঘনা শিল্পাঞ্চলের ফ্রেশের কারখানা এটি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য এখনই বলা যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শী মেঘনা গ্রুপের শ্রমিক সিদ্দিকুর রহমান জানান, সকালে কার্টন তৈরির কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com