সোমবার, ০৩:৫৯ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শিক্ষক থেকে রাষ্ট্রপতি গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সাবেক ২১ অধিনায়কের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ম্যাচ খেলতে পারে ব্রাজিল নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকি, তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের কলকাতায় নিরাপত্তাবিধি না মানায় ৯ গেস্টহাউস ও ৪ রেস্তোরাঁ বন্ধের নোটিশ নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত, আহত ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নাগরিক উদ্যোগ’র মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে মতবিনিময়

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২২২ বার পঠিত

সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালনে গিয়ে মো. খায়বর হোসেন (৫৫) নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ৩ জুলাই মৃত্যু হয় তাঁর।

নিহত মো. খায়বর হোসেনের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামে। মক্কার বাংলাদেশ হজ অফিস সূত্র থেকে আজ সোমবার এসব তথ্য জানা গেছে।

এবার হজে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১০ জন ও মদিনায় দুজনসহ মোট ১২ জনের মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট জন ও নারী চার জন।

এদিকে, আজ সোমবার সকাল পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৮৯০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন।

আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com