বৃহস্পতিবার, ০১:১১ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

‘এই ঘটনায় আমি অবাক হয়ে যাই’ অভিনেত্রী সানজিদা শেখ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

প্রায়ই পুরুষ পরিচালক, অভিনেতা, প্রযোজক কিংবা অন্যান্য পুরুষের হাতে যৌন হেনস্থার অভিযোগ তোলেন অভিনেত্রীরা। তবে এবার বলিউড অভিনেত্রী সানজিদা শেখ শোনালেন ভিন্ন কথা। তিনি জানালেন, নাইটক্লাবে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়েছিলেন এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সম্প্রতি হটারফ্লাইকে সাক্ষাৎকার দেন ‘হিরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজের অভিনেত্রী সানজিদা শেখ। নারীদের প্রতি হওয়া যৌন হেনস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার একটা ঘটনা খুব অস্পষ্টভাবে মনে আছে, কিন্তু সেটা এক নারী আমার সঙ্গে করেছিলেন। আমি একটি নাইটক্লাবে ছিলাম। নাইটক্লাবে ছিলেন ওই নারীও। আমার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ করেই আমার স্তন স্পর্শ করে, তারপর চলে যান।’

সানজিদা বলেন, ‘এই ঘটনায় আমি অবাক হয়ে যাই। এমনটাও ঘটতে পারে? আসলে বিষয়টা আমার কাছে অকল্পনীয় ছিল। আমরা শুনেছি যে পুরুষরা বহু ক্ষেত্রে নারীদের সঙ্গে খারাপ আচরণ করেন বা বলা ভালো শারীরিকভাবে হেনস্থার অভিযোগ পুরুষদের বিরুদ্ধেই দেখা যায়, কিন্তু মেয়েরাও যে এরকম করে তা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’

এ অভিনেত্রী বলেন, ‘যদি কেউ ভুল করেন সেটা ভুলই হয়। সে নারী হোক বা পুরুষ, এর সঙ্গে আসলে নারী পুরুষের কোনো সম্পর্ক নেই, যা ভুল তা ভুলই। যদি কোনো নারী আপনার সঙ্গে অন্যায় করে থাকেন তবে তাকেও বলা উচিত।’

সাক্ষাৎকারে অভিনেতা আমির আলির সঙ্গে নিজের বিবাহবিচ্ছেদ নিয়েও কথা বলেছেন সানজিদা। ২০১২ সালে বিয়ে করেন তারা। বিয়ের আট বছর পর ২০২০ সালে বিচ্ছেদের পথে হাঁটেন আমির-সানজিদা। বর্তমানে মেয়ে আয়রা আলিকে নিয়ে আলাদা থাকেন বলে জানান।

উল্লেখ্য, সানজিদা বর্তমানে সঞ্জয় লীলা বানসালীর সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অভিনয়ের জন্য সংবাদের শিরোনামে রয়েছেন। এই সিরিজে তাকে ‘ওয়াহিদা’র চরিত্রে দেখা গেছে। তার অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শকদের, প্রশংসা পাচ্ছেন সমালোচকদেরও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com