শনিবার, ১০:২৭ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা পাশে আছি, থাকব: প্রধানমন্ত্রী

ঈদের ৭ দিন এক জেলার মোটরসাইকেল আরেক জেলায় চলতে পারবে না

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫৪ বার পঠিত

আসন্ন ঈদুল আজহার উপলক্ষে ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৩ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

সড়ক পরিবহন সচিব জানান, যৌক্তিক কারণ ছাড়া ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন- এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল করা যাবে না। সেই সঙ্গে দেশের সব মহাসড়কে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ থাকবে।

তিনি আরও জানান, কোনো জরুরি কারণে এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল নিয়ে যেতে হলে তা পুলিশকে জানাতে হবে। পুলিশের অনুমতি পেলেই কেবল এক জেলার অন্য জেলায় মোটরসাইকেল অন্য জেলায় যেতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com