মঙ্গলবার, ০৫:০৯ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২২১ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার রাজিয়া সুলতানা (৪০) ও তার ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র তালহা। রাজিয়ার স্বামী আউয়াল চার বছর আগে মারা গেছেন।

জানা গেছে, সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা রাতের কোনো এক সময় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে এখনই বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com