বৃহস্পতিবার, ০১:২৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

শাকিবকে শুভেচ্ছা জানিয়ে অপু লিখলেন, ‘কোটি টাকার কাবিন’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন গতকাল মঙ্গলবার। নায়কের রজতজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী, ভক্ত-অনুরাগীরা। দিনটি ঘিরে ছিল নানা আয়োজনও। গতকালই প্রকাশ্যে এসেছে শাকিবের নতুন সিনেমা ‘তুফান’র একটি গান।

এদিন শাকিব খানকে ঘিরে সংবাদ মাধ্যমগুলোতেও ছিল নানা আয়োজন। দৈনিক আমাদের সময়’র পক্ষ থেকে প্রকাশিত হয় ‘সিনেমাই তার ধ্যান-জ্ঞান’ শিরোনামে একটি লেখা। আর সেটি ফেসবুকে শেয়ার করেছেন নায়কের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। প্রতিবেদনের ছবি পোস্ট করে অপু লিখেছেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ সবশেষে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’

ক্যাপশনে কী রহস্যের জাল বুনেছেন অপু নাকি তিনি স্মরণ করিয়ে দিলেন তাদের সিনেমার কথা? ‘কোটি টাকার কাবিন’ লিখে কী বোঝাতে চেয়েছেন তিনি, সেটিই আসল রহস্য!

বলা দরকার, শাকিব-অপু জুটির সিনেমার সংখ্যা ৭২টি। আর এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই প্রথম জুটি বাঁধেন তারা।

এদিকে, শাকিবের বিশেষ দিনে অপুর মতো কোনো পোস্ট বা শুভেচ্ছাবার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা শবনম বুবলীকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com