শনিবার, ০৯:০৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

পদ্মা সেতুর টোল প্লাজায় দুর্ঘটনা, নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৫০ বার পঠিত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

আজ শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল হক মোল্লা (৬০)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ছাগাইয়া গ্ৰামের তোতা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে এলাকায় যাওয়ার পথে সেতুর জাজিরা অংশের সংযোগ সড়কে পৌঁছালে কুয়াকাটা থেকে আসা নিউ অন্তরা ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮৯৫৮) পেছন থেকে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুল হক। আহত হন অন্তত ১৫ জন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com