বৃহস্পতিবার, ০১:২৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ইন্ডাস্ট্রিতে কেউই কাউকে বন্ধু বলে মনে করেন না: জিৎ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১২২ বার পঠিত

ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্না বলেছিলেন ‘পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা বন্ধুত্ব সব এখানে মেকি।’ মান্নার এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ।

গতকাল শুক্রবার প্রকাশিত হয়েছে জিৎ অভিনীত ‘বুমেরাং’ সিনেমার ট্রেইলার। সায়েন্স ফিকশন কমেডি ঘরানার এ সিনেমায় জিতের সহশিল্পী রুক্সিণী মৈত্র। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে জিৎকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন রুক্মিণী। মূলত, তারপরই ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মান্নার সুরে কথা বলেন জিৎ।

এ সময় জিৎ বলেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর মনে করলেও কেউ অন্যক কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে।’

রুক্মিণী জানান, এই ছবির শুটিং চলাকালীন জিৎ তাকে সারাক্ষণ খাওয়া-দাওয়া করতে বলেছেন। শুটিং শুরু করার আগে গল্প করতেন। বন্ধু জিতের মতো সুপারস্টার পাওয়া মুশকিল।

রুপালি জগতে কেউ কারো বন্ধু হয় না; ঠিক কি কারণে হয় না, তার ব্যাখ্যা প্রয়াত চিত্রনায়ক মান্না দিয়েছেন। তবে জিৎ এ বিষয়ে কথা বাড়াননি।

উল্লেখ্য, ‘বুমেরাং’ ছবিতে উঠে আসবে এক রোবটের গল্প। থাকবে সুপারবাইকের কথাও। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। একটি মানুষ তথা জিতের স্ত্রীর চরিত্রে। আরেকটি হল রোবটের চরিত্রে। এই দুই চরিত্রের নাম নিশা আর ইশা।

জিৎ ছাড়া এ ছবিতে অভিনয় করেছেন- সৌরভ দাস, রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, প্রমুখ। আগামী ৭ জুন মুক্তি পাবে এই ছবিটি। সৌভিক কুণ্ডু এই ছবির পরিচালনা করেছেন। এটি বক্স অফিসে মুখোমুখি হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর জুটির পঞ্চাশতম ছবি অযোগ্যর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com